বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাজধানীর আবহাওয়া যেমন থাকবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত
expand
আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

আজ বুধবার রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদিনই আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত আকাশে মেঘের উপস্থিতি খুব কম থাকবে। একই সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই।

এ সময় উত্তর-পশ্চিম কিংবা উত্তর দিক থেকে ঘণ্টায় আনুমানিক ৬ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আর আগামীকাল ভোরে সূর্য উঠবে ৬টা ৩৫ মিনিটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন