সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ারটেলের নতুন পরিচয় এখন ‘সার্কেল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

একটা সময় বন্ধুত্ব মানে ছিল সবাইকে চেনা। আজ বন্ধুত্ব মানে, এমন মানুষদের খুঁজে পাওয়া যারা সত্যিই তোমাকে বোঝে। যারা তোমার মনের সঙ্গে তাল মেলায়, তোমার নীরবতাও বুঝতে পারে, তোমার সাফল্যে আনন্দিত হয়, দরকার হলে ভুল ধরিয়ে দেয়, আর কঠিন সময়েও পাশে থাকে। বন্ধুত্বের এই সহজ, বাস্তব সত্য থেকেই বাংলাদেশে এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’র যাত্রা শুরু।

বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। শুধু কল আর মেসেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে তোমাদের গল্প, গান, আড্ডা, বন্ধুত্ব আর তোমাদের গড়ে তোলা সংস্কৃতির অংশ। আর তোমরা যেমন বদলেছ, এয়ারটেল বদলেছে তোমাদের সঙ্গে। এখন সময় এসেছে পুরোনো কানেকশন সঙ্গে রেখেই নতুন দিনের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়ার।

তাহলে সার্কেলে নতুন কী?

বাংলাদেশের অলওয়েজ-অন তরুণ প্রজন্মের জন্য সার্কেল নিয়ে আসছে বেস্ট অফার, আরও স্ট্রং ডিজিটাল সুবিধা আর ভবিষ্যতের নতুন এক্সপেরিয়েন্স। তবে তুমি যে কানেকশন ও সার্ভিসগুলো এতদিন ব্যবহার করে আসছো, সেগুলো থাকছে আগের মতোই। বর্তমান গ্রাহকদের জন্য এই পরিবর্তন হবে একদম সহজ ও নিরবচ্ছিন্ন। তোমার পরিচিত 016 নম্বর একই থাকছে। এমএফএস ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে। App আপডেট করলেই অ্যাকটিভ হয়ে যাবে My Cirkle App. আর বর্তমানে ব্যবহৃত ডিজিটাল সেবাগুলোও কোনো বাধা ছাড়াই আগের মতো সচল থাকবে।

পরিবর্তনটা নামে, সম্পর্কের অনুভূতিতে নয়। যারা আমাদের বোঝে, পাশে থাকে, আর যাদের সঙ্গে আমরা সত্যি নিজের মতো থাকতে পারি, তাদের ঘিরেই এগিয়ে যাবে সার্কেল। আমরা তোমাদের আরও কাছে এনেছি; এবার সেই কানেকশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। কারণ সার্কেল-এর প্রতিশ্রুতি, রিয়েল কানেকশন সবসময় অন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank