মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর সূত্রাপুরে ‘ফ্রাই বাকেট’ এর নতুন শোরুম চালু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম
রাজধানীর সূত্রাপুরে জনপ্রিয় ফাস্টফুড রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’-এর নতুন শোরুম চালু হয়েছে।
expand
রাজধানীর সূত্রাপুরে জনপ্রিয় ফাস্টফুড রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’-এর নতুন শোরুম চালু হয়েছে।

রাজধানীর সূত্রাপুরে জনপ্রিয় ফাস্টফুড রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’-এর নতুন শোরুম চালু হয়েছে। সম্প্রতি, শাহ আলী কমপ্লেক্সের ২৭/২৮ তনুগঞ্জ লেনে ফ্রাই বাকেট-এর ২৩তম শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যান্ডটির জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ আনোয়ার হোসেন।

নতুন শোরুমে ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৪১ শতাংশে ছাড়ে ২০ পিস চিকেন, মাত্র ৯৯৫ টাকায়, ২৩ শতাংশ ছাড়ে ১০ পিস ক্রিসপি চিকেনের বিশেষ বাকেট অফার।

এছাড়া শুক্রবার বিশেষ অফারে ২৯ শতাংশ ছাড়ে মাত্র ৭৪৫ টাকায় পাওয়া যাচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন, কোরিয়ান ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই ও ম্যাক্সকোলার কম্বো বাকেট। ৫০০ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে রয়েছে ফ্রি ডেলিভারি সুবিধা। পাশাপাশি সব ধরনের বার্গারে চলছে ৩০ শতাংশ মূল্যছাড়।

এ বিষয়ে ফ্রাই বাকেট-এর হেড অব মার্কেটিং মো. সামি-উর-রহমান বলেন, “সাশ্রয়ী দামে সুস্বাদু খাবারের জন্য শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আমাদের ফাস্টফুড চেইনশপটি। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশন ব্যবস্থা থাকায় পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন বয়সী মানুষ আমাদের শোরুমে আসছেন।”

তিনি আরও জানান, “২০২৬ সালের মধ্যে আরও ৪৮টি নতুন শোরুম চালুর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরে অন্যান্য জেলাতেও ফ্রাই বাকেটের শোরুম চালু করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রাই বাকেট-এর জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব মার্কেটিং মো. সামি-উর-রহমান, ম্যানেজার (অপারেশন) আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন