শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভ আরও বাড়লো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
expand
রিজার্ভ আরও বাড়লো

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বা ৩১,৪৩২ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার।

বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১,৪৩২ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এ সময়কার রিজার্ভ দাঁড়ায় ২৬,৪৫০ দশমিক ০৬ মিলিয়ন ডলার।

এর আগের দিন, অর্থাৎ ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১,৩৮৮ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। একই সময় আইএমএফের বিপিএম-৬ ভিত্তিক হিসাবে রিজার্ভ দাঁড়ায় ২৬,৩৯৯ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভ পাওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন