শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া থেকে এলো ৫২ হাজার মেট্রিক টন গম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
expand
রাশিয়া থেকে এলো ৫২ হাজার মেট্রিক টন গম

রাশিয়া থেকে আমদানি করা ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গম সোমবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে। বিপুল এই চালান এসেছে এমভি পার্থ নামের জাহাজে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ জুলাই নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া থেকে এই গম আমদানি করা হয়েছে। জাহাজে থাকা গমের নমুনা ইতোমধ্যেই পরীক্ষা করা হয়েছে। সেই সঙ্গে দ্রুত খালাসের জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৫২,৫০০ মেট্রিক টনের মধ্যে ৩১,৫০০ মেট্রিক টন চট্টগ্রামে খালাস করা হবে। বাকি ২১,০০০ মেট্রিক টন গম মোংলা বন্দরে পৌঁছে খালাসের ব্যবস্থা করা হবে বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন