বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির চার দিনে ৬ হাজার কোটি টাকা প্রবাসী আয় এসেছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলতি মাস ফেব্রুয়ারির প্রথম চার দিনে ৫০ কোটি ৬০ লাখ ডলার অর্থাৎ ৬ হাজার ১৭৩ কোটি টাকার সমপরিমাণ প্রবাসী আয় এসেছে। গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে ৪২ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। সেই হিসাবে চলতি মাসের প্রথম চার দিনে প্রবাসী আয় আসা বেড়েছে ১৯ দশমিক ৮ শতাংশ। প্রবাসী আয় আসার এই হালনাগাদ তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্বাচনকে সামনে রেখে গত দুই মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স আসা বেড়েছে। চলতি ফেব্রুয়ারিতেও সেটি অব্যাহত আছে। চলতি বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ডলারের। তার আগের মাস ডিসেম্বরে দেশে প্রবাসী আয় এসেছিল ৩২২ কোটি ডলার। তার আগে পাঁচ মাসে তিন বিলিয়ন ডলারের কম প্রবাসী আয় এসেছে। তার মধ্যে নভেম্বরে সর্বোচ্চ ২৮৯ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। গত জুলাই ও আগস্টে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ২৪৮ ও ২৪২ কোটি ডলারের। সেপ্টেম্বরে কিছুটা বেড়ে ২৬৯ কোটি ডলারে দাঁড়ায়। পরের মাসে কিছু কম অর্থাৎ ২৫৬ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সব মিলিয়ে দেশে ৩ হাজার ২৮২ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। এই আয় বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের প্রায় সমান।

২০২৫ সালে প্রবাসী আয়ের গতি বেশ ভালো থাকায় ডলারের তেমন সংকট দেখা যায়নি। ডলারের বাজার স্থিতিশীল রাখতে বছরজুড়েই বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বেড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Bosnia-Herz VS Qatar
52'
2 - 1
29' Kerim Alajbegovic
34' Sultan Al-Brake
42' Hassan Al-Haydos
World Cup