মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম
বাংলাদেশ ব্যাংক
expand
বাংলাদেশ ব্যাংক

সম্প্রতি পাঁচ ব্যাংক একীভূতকরণের (মার্জার) সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে আপাতত কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো সুযোগ নেই। তবে শেয়ারহোল্ডারদের সম্ভাব্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি ‘ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স’ অনুযায়ী পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সংগতি রেখে আইএমএফ, বিশ্বব্যাংক ও এফসিডিও-এর কারিগরি সহায়তা ও মতামতসমূহ বিবেচনায় নিয়ে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ করা হয়েছে।

এ অধ্যাদেশে রেজল্যুশনে আওতাধীন ব্যাংকসমূহে আমানতকারী, শেয়ারহোল্ডারসহ বিবিধ পাওনাদারের অধিকারের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ৫ ব্যাংক একীভূত করার ঘোষণা দিয়ে শেয়ারহোল্ডারদের শেয়ারের মূল্য জিরো হওয়ার তথ্য তুলে ধরেন।

এরপর থেকে সাধারণ শেয়ারহোল্ডাররা বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের বিরোধিতা করে গভর্নরের পদত্যাগ দাবি করেন এবং তারা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন