

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা চার দফা কমার পর আবারও বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়—যা আগের দামের চেয়ে ভরিপ্রতি ৮ হাজার ৯০০ টাকা বেশি।
বুধবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের এই নতুন দাম ঘোষণা করে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে স্বর্ণের মূল্য (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)- ২২ ক্যারেট: ২,০২,৭০৯ টাকা, ২১ ক্যারেট: ১,৯৩,৫০৬ টাকা, ১৮ ক্যারেট: ১,৬৫,৮৬২ টাকা, সনাতন পদ্ধতি: ১,৩৭,৮৪৫ টাকা
বাজুস আরও জানায়, স্বর্ণ বিক্রির সময় সরকারের নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ২৮ অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা করা হয়েছিল।
গত সমন্বয়ে স্বর্ণের দাম ছিল- ২২ ক্যারেট: ১,৯৩,৮০৯ টাকা, ২১ ক্যারেট: ১,৮৫,০০৩ টাকা, ১৮ ক্যারেট: ১,৫৮,৫৭২ টাকা, সনাতন পদ্ধতি: ১,৩১,৬২৮ টাকা
চলতি বছর এখন পর্যন্ত ৭১ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪৯ বার বৃদ্ধি এবং ২২ বার হ্রাস করা হয়েছে। আর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছে এবং ২৭ বার কমেছে।
মন্তব্য করুন
