

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বাজারে টানা ঊর্ধ্বমুখী ধারায় আবারও বেড়েছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ের ফলে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা, যা পূর্বের চেয়ে ১ হাজার ২৬০ টাকা বেশি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মন্তব্য করুন
