শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিআইসিকে ৩ কোটি টাকা জরিমানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম
expand
বিজিআইসিকে ৩ কোটি টাকা জরিমানা

ছয় মিউচুয়াল ফান্ডের গাফিলতিতে বিজিআইসিকে ৩ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি

মিউচুয়াল ফান্ড পরিচালনায় যথাযথ তদারকি ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ছয়টি ফান্ডের ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডকে ৩ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

মিউচুয়াল ফান্ডগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয়টি মিউচুয়াল ফান্ডে ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনকালে বিজিআইসি পর্যাপ্ত তদারকি করেনি, ফলে ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৩ কোটি টাকা অর্থদণ্ড আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন