শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের অনুপ্রাণিত করতে আসছে ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম
expand
তরুণদের অনুপ্রাণিত করতে আসছে ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’

নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজ অ্যাবাভ অল’। ডন সামদানি ফ্যাসিলিটেশনের আয়োজনে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর। শিক্ষার্থী, তরুণ পেশাদার ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা এবং তাঁদের দক্ষতা বাড়াতে সাহায্য করাই এ আয়োজনের উদ্দেশ্য।

‘রাইজ অ্যাবাভ অল’ শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নবীন উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির শীর্ষ অগ্রগামী ব্যক্তিদের সঙ্গে তরুণ প্রজন্মের সংযোগ তৈরি করতে সাহায্য করবে। ইভেন্টটি অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা, সাহস এবং আত্মবিশ্বাস যোগাবে, যা তাদের জীবনের প্রতিবন্ধকতা জয় করতে এবং নিজ নিজ স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সহায়তা করবে। এক মাসব্যাপী ক্লাব অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবে পৌঁছানো হয়েছে।

এ বছর মূল বক্তাদের মধ্যে থাকছেন, ● আহমেদ আরমান সিদ্দিকী (প্রধান নির্বাহী কর্মকর্তা, Shukhee)● মোহাম্মদ মামদুদুর রশিদ (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) ● নাসিমুল বাতেন (প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি) ● নাসের এজাজ বিজয় (প্রধান নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ) ● রজওয়ানুল হক (প্রধান নির্বাহী কর্মকর্তা, আইস্মারটু টেকনোলজি বিডি লিমিটেড) ● শুভাশীষ ভৌমিক (পুরস্কারপ্রাপ্ত কনটেন্ট নির্মাতা) ● তানজীন আলম (কান্ট্রি হেড, ইমামি বাংলাদেশ) ● রুবানা হক (উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন) ● রুবাবা দৌলা (কান্ট্রি ডিরেক্টর, ওরাকল বাংলাদেশ)

প্যানেল ও বিশেষ সেশনসমূহ:

* দ্য ব্যাংকিং লেজেন্ডারি ডুয়ো: সৈয়দ মাহবুবুর রহমান (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক) এবং আলী রেজা ইফতেখার (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইস্টার্ন ব্যাংক পিএলসি)

* নারী উদ্যোক্তা বিষয়ক প্যানেল আলোচনা: ওয়াহিদা শরমিন (ব্যবস্থাপনা পরিচালক, ফিট এলিগেন্স), রাবা খান (সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবক) ও সানিজদা জান্নাত (নারী বক্সার)

* অন্যান্য সেশন: মাস্টারকার্ড বিশেষ প্যানেল, মাইন্ড অ্যান্ড বডি সেশন, স্টার্টআপ, এসএমই ও বৃহৎ ব্যবসা প্যানেল, টেক আড্ডা, ইনফ্লুয়েন্সার আড্ডা।

Shukhee আয়োজন করবে Push-Up Challenge-এর ফাইনাল রাউন্ড, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে মূল্যবান পুরস্কার।

বিশেষ অতিথি ও বিনোদন পর্বে উপস্থিত থাকবেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান, আরিফিন শুভ ও তাসনিয়া ফারিন।
সন্ধ্যায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় পরিবেশিত হবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস-এর সরাসরি সংগীতানুষ্ঠান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন