মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরও তিন শোরুম চালু করল ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড রাইডো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

খুলনা, যশোর ও রাজধানীর তেজগাঁওয়ে নতুন তিনটি শোরুম চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’। নতুন শোরুম চালুর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে নিজেদের বিক্রয় ও সেবা নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শোরুম তিনটির উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় রাইডোর বিজনেস ইনচার্জ তৈমুর হাসিব, হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, হেড অব সেলস মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে রাইডোর আটটি মডেলের ইলেকট্রিক স্কুটার বাজারে রয়েছে। এর মধ্যে দুটি মডেলে পোর্টেবল লিথিয়াম ব্যাটারি রয়েছে। দৈনন্দিন যাতায়াতের প্রয়োজন বিবেচনায় সুবিধাজনক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন সমাধান দিতে এসব স্কুটার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।

রাইডোর ইলেকট্রিক স্কুটারের মূল্য মডেলভেদে ৫১ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ২৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত। ফলে বিভিন্ন বাজেট ও প্রয়োজনের গ্রাহকদের জন্য একাধিক মডেল বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে আর এন পাল বলেন, “স্মার্ট, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত সমাধান গ্রাহকদের কাছে সহজলভ্য করাই রাইডোর লক্ষ্য। খুলনা, যশোর ও তেজগাঁওয়ে নতুন শোরুম চালুর মাধ্যমে আরও বেশি গ্রাহকের কাছে আমাদের ইলেকট্রিক স্কুটার পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে শোরুম ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আধুনিক ও টেকসই যাতায়াত ব্যবস্থা গ্রাহকদের আরও কাছে পৌঁছে দিতে রাইডো কাজ করে যাবে।”

‘স্মার্ট, ইকো-ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট-ইফেক্টিভ মোবিলিটি সল্যুশন’ দেওয়ার লক্ষ্য নিয়ে রাইডো বাংলাদেশে ইলেকট্রিক মোবিলিটি আরও সহজলভ্য করতে কাজ করছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে শোরুম ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank