শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিএফও অফিসারের বিষয়ে প্রকাশিত সংবাদ নিয়ে বার্জার পেইন্টসের বিবৃতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড
expand
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড

সম্প্রতি একটি আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি মামলায় অভিযুক্ততার বিষয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাজ্জাদ রহিম চৌধুরীকে নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাঠানো এক বিবৃতিতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড জানায়, উল্লিখিত বিষয়টি এমন এক সময়ের সঙ্গে সম্পর্কিত, যখন সাজ্জাদ রহিম চৌধুরী টেলিকম খাতের একটি অন্য প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় পদে কর্মরত ছিলেন।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, 'এটি সাজ্জাদ রহিম চৌধুরীর ব্যক্তিগত কোনো মামলা নয় এবং এর সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই।”

বিবৃতিতে আরও বলা হয়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বদা সর্বোচ্চ আর্থিক সততা, স্বচ্ছতা এবং নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা অনৈতিক কার্যক্রমের অভিযোগও নেই।

প্রতিষ্ঠানটি সকল অংশীজন ও সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে যাচাই-বাছাই করা ও নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখতে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে।

বিবৃতিতে শেষে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড জানায়, তারা সম্পূর্ণ জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন