

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য সমন্বয়ের ফলে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম বেড়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায় পৌঁছেছে, যা মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। বুধবার (২২ জুলাই) থেকে দেশের সব জুয়েলারি দোকানে এই নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।
নতুন এই সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা। এর আগে একই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। একইভাবে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামেও বৃদ্ধি এসেছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্যই বহাল থাকবে। তবে স্বর্ণালঙ্কারের চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণে গয়নার নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যোগ হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া হবে না।