

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাপানি জীবনধারার অনুপ্রেরণায় গড়ে ওঠা পোশাক ব্র্যান্ড ‘মাইক্লো’ (MICLO) উচ্চমানের ও স্টাইলিশ পোশাক সাশ্রয়ী মূল্যে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে। ‘মাইক্লো বাংলাদেশ’ প্রতিশ্রুতিবদ্ধ—গুণগত মান বজায় রেখে ফ্যাশনকে সকলের জন্য সহজলভ্য করে তুলতে।
গত ১০ অক্টোবর (শুক্রবার) রাজধানীর বনশ্রী এলাকায় উদ্বোধন করা হয় মাইক্লো বাংলাদেশের ১৬তম আউটলেট। কোম্পানির পরিচালক এ.এইচ.এম. আরিফুল কবির আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মাত্র দুই বছরেরও কম সময়ে দ্রুত বিকাশমান এই ব্র্যান্ডটি সফলভাবে ১৬টি শোরুম চালু করেছে, যা প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক এ.এইচ.এম. আরিফুল কবির বলেন, “শুরুর দিকে মাইক্লো মূলত বাংলাদেশের বাজারকে লক্ষ্য করে যাত্রা শুরু করেছিল। তবে আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো—দেশের ভেতরে একটি শক্তিশালী ও বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে ‘মাইক্লো’-কে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন শোরুম ও আধুনিক ডিজাইনের কালেকশন নিয়ে আসছি, যাতে গ্রাহকদের আরও কাছে পৌঁছানো যায়।”
উদ্বোধন উপলক্ষে মাইক্লো বাংলাদেশ তিন দিনব্যাপী সকল পণ্যে বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে। পাশাপাশি, গ্রাহকদের সুবিধা ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি খুব শিগগিরই আরও নতুন শাখা উদ্বোধনের পরিকল্পনাও ঘোষণা করেছে।
মন্তব্য করুন
