শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাম বাড়ার পর যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮:৩১ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দামও বেড়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের এ দাম সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার (৩ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকায় বিক্রি হচ্ছে।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ মিলছে এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গত বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২১ হাজার ৯৯৬ টাকায় বিক্রি হয়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরী প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Switzerland VS Algeria
85'
2 - 0
10' Breel Embolo
46' Dan Ndoye
World Cup