বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস বিল পরিশোধ নিয়ে গ্রাহকদের জরুরি সতর্কবার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বকেয়া গ্যাস বিল পরিশোধের নামে প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বৃহস্পতিবার (২ জুলাই) এক বার্তায় গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করে তিতাস।

বার্তায় বলা হয়, সম্প্রতি কিছু প্রতারক চক্র নিজেদের তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ব্যক্তিগত বিকাশ নম্বরে বকেয়া গ্যাস বিল পরিশোধ করার জন্য চাপ ও হুমকি দিচ্ছে।

এ অবস্থায় শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোয় এবং অনলাইনে ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস’ অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) গ্যাস বিল পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া গ্রাহকদের প্রতারক চক্র থেকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে অথবা ওয়েবসাইটে (titasgas.gov.bd) দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup