শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৩৭ পিএম
expand
২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন স্বর্ণের মূল্য তালিকা

২২ ক্যারেট: প্রতি ভরি ২,০৯,১০১ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯৯,৫৯৪ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৭১,০৮৮ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪২,৩০১ টাকা

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

এর আগে গত ৭ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। তখন ২১ ক্যারেটের দাম ছিল ১,৯৩,০০৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১,৬৫,৪৩১ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৪৫ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত বছর (২০২৪) সমন্বয় হয়েছিল ৬২ বার।

রুপার দামেও রেকর্ড বৃদ্ধি

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ভরিপ্রতি ৩২৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪,৯৮১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেট: ৪,৭৪৭ টাকা, ১৮ ক্যারেট: ৪,০৭১ টাকা, সনাতন পদ্ধতি: ৩,০৫৬ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন