শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইম্পেরিয়াল আর্কিটেকচারের আয়োজনে আর্কিটেক হান্টিং ও ডিজাইন চ্যালেঞ্জ অনুষ্ঠিত 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে “Architect Hunting & Design Challenge – 2026” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী আয়োজন।

শুক্রবার (১৫ মে) সকাল ৯টার সময় কানাডিয়ান ট্রিলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুল (সিটিএস) ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইম্পেরিয়াল আর্কিটেকচার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল আর্কিটেকচারের চিফ ইঞ্জিনিয়ার মো: সোয়েব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ট্রিলিনিয়াম স্কুলের এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস লিসা মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইম্পেরিয়াল আর্কিটেকচারের সিইও মো: মঞ্জুরুল আলম মিজান।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের স্থপতি ও ডিজাইন শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা এবং আধুনিক স্থাপত্য ভাবনাকে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের জন্য নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup