

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে এই মূল্যবৃদ্ধিতে দেশে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়েছে মূল্যবান ধাতুটির।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৪৬৯ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। একই সঙ্গে বেড়েছে রুপার দামও।
বুধবার (৮ অক্টোবর) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভা শেষে মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার প্রকাশ করা হয়।
এর আগে গত ৬ অক্টোবর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭২৬ টাকা যা সে সময় পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। একদিন পরেই সেই রেকর্ড ভেঙে গেলো।
নতুন মূল্যহার অনুযায়ী
২২ ক্যারেট স্বর্ণ (ভরি প্রতি): ২,০২,১৯৫ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ: ১,৯৩,০৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ: ১,৬৫,৪৩০ টাকা, সনাতন স্বর্ণ: ১,৩৭,৪৭২ টাকা।
এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত টানা কয়েক দফায় স্বর্ণের দাম বেড়েছে। প্রতিবারই প্রতি ভরিতে এক থেকে তিন হাজার টাকার মধ্যে দাম বাড়ানো হয়।
রুপার নতুন দাম
২ ক্যারেট রুপা (ভরি প্রতি): ৪,৬৫৪ টাকা, ২১ ক্যারেট রুপা: ৪,৪৪৪ টাকা, ১৮ ক্যারেট রুপা: ৩,৮০২ টাকা। সনাতন রুপা: ২,৮৫৮ টাকাও।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।
মন্তব্য করুন
