বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কেন্টাইল ব্যাংককে ১২ কোটি টাকা জরিমানা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের পুঁজিবাজারে ব্যাংকখাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক ১২ কোটি টাকার শাস্তির মুখোমুখি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের বঞ্চিত করতে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে পুরোটা বা ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারণে কোম্পানিটির রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

মার্কেন্টাইল ব্যাংকের ২০২৫ সালে শেয়ারপ্রতি ১ টাকা ১০ পয়সা হিসাবে ১২১ কোটি ৭২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে মুনাফার পুরোটাই রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ১২১ কোটি ৭২ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১২ কোটি ১৭ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে মার্কেন্টাইল ব্যাংককে।

এর আগে ২০২৪ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি ০.৫৮ টাকা হিসাবে ৬৪ কোটি ৬৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতেও ব্যাংকটির পর্ষদ কোন লভ্যাংশ দেয়নি। যাতে ব্যাংকটি ৬ কোটি ৪৭ লাখ টাকা জরিমানার কবলে পড়ে।

মার্কেন্টাইল ব্যাংকের আগের বছরের তুলনায় ২০২৫ অর্থবছরে ৯০ শতাংশ মুনাফা বেড়েছে। ব্যাংকটির আগের বছরের ০.৫৮ টাকার শেয়ারপ্রতি মুনাফা। ২০২৫ সালে হয়েছে ১ টাকা ১০ পয়সা। তারপরেও ব্যাংকটির পর্ষদ এবারও লভ্যাংশ ঘোষণা করেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন