রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না। রবিবার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এটা স্বাভাবিক। কিন্তু বলার মতো কোনো কিছু হয়নি। যদিও বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহ কম রয়েছে।

তিনি বলেন, ‘দেশের মানুষ এ সময় যুদ্ধসহ নানা বৈশ্বিক পরিস্থিতিতে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।’

মন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল নিয়ে নিয়মিত আলোচনা করি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হোন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কিছু হয়নি।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন