রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে দিনব্যাপী অভিযানে গ্রেফতার ৫২

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পিএম
গ্রেফতারকৃতরা।
expand
গ্রেফতারকৃতরা।

দিনব্যাপী অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে গণমাধ্যমে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র এন এম নাসিরুদ্দিন।

ডিএমপি জানায়, শনিবার নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডিএমপি বলছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন