রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাত ইউনিটে ছাত্রদলের কমিটি বিলুপ্ত, শীঘ্রই নতুন কমিটি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম
লোগো
expand
লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইডেন কলেজ ও ঢাকা মেডিকেল কলেজসহ ৭ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।

শনিবার (১১ এপ্রিল) ছাত্রদল দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক গোপালগঞ্জ জেলা, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন