রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

হামের প্রার্দুভাব ঠেকাতে ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় রোববার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকার কার্যক্রম চলবে। এ ছাড়া আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে, যা ১১ মে পর্যন্ত চলবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই টিকা নিতে পারবে।

এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হয়। এগুলো দেশের ১৮ জেলার আওতাধীন ৩০টি উপজেলায়।

রোববার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে তিনটি করে টিকাকেন্দ্র থাকবে।

চার লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে ডিএনসিসি। ৬-৯ মাস বয়সী ৪৭ হাজার ৬৬৮ শিশুকে হামের টিকা দেবে ডিএনসিসি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ জানান, চার লাখ শিশুকে হামের টিকা দেওয়ার টার্গেট রয়েছে তাদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন