রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।

শনিবার সকালে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ এপ্রিল থেকে পাম্পিং শুরু হয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে এই চালানটি গ্রহণ সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, আগামী ১৭ এপ্রিল আরও একটি চালান আসার কথা রয়েছে এবং সব মিলিয়ে চলতি মাসে চার ধাপে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আনা হবে।

এর আগে মার্চ মাসের শেষ দিকে দুই দফায় মোট ১২ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে এসেছিল। আমদানিকৃত এই জ্বালানি পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করে পরবর্তীতে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে। সংশ্লিষ্টদের মতে, এই পাইপলাইন চালু হওয়ার ফলে জ্বালানি পরিবহনের সময় ও খরচ কমার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা অনেক বেশি সহজ ও নিরাপদ হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন