শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার জ্বালানি তেল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম
হাতিয়ায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক
expand
হাতিয়ায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক

নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১১ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৬টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। হাতিয়া থানাধীন নলচিরা ঘাটসংলগ্ন মেঘনা নদীতে পরিচালিত অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮ শত লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।

জব্দকৃত তেল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখা ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন