বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তুলা দিয়ে উৎপাদিত পোশাকের উপর যুক্তরাষ্ট্রের শূন্য শুল্ক আরোপ: বাণিজ্য উপদেষ্টা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম
বাণিজ্য  উপদেষ্টা শেখ বশির উদ্দিন
expand
বাণিজ্য  উপদেষ্টা শেখ বশির উদ্দিন

যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে উৎপাদিত পোশাকের উপর যুক্তরাষ্ট্রের শূন্য শুল্ক আরোপ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

শেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশের অনান্য পণ্যে শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। সকল ঔষধ সহ প্রায় আডাই হাজার পন্যের শূন্য শুল্ক সুবিধা দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এটা ভূল।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দেড় বছরের দেশের দুর্বৃত্তের বিরুদ্ধে সরকার সামগ্রিকভাবে কাজ করেছে। বহুবছর পর কিছুটা হলেও প্রমাণ ফিরেছে। মূল্য স্থিতি সার্বিকভাবে বেড়েছে। তেলের দাম বৃদ্ধি কারণ হিসেবে কিছু ব্যবস্থা রেখে যাওয়া হচ্ছে নির্বাচিত সরকার আমলে দাম নিয়ন্ত্রিত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X