শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের সর্বোচ্চ দামে রুপা বিক্রি হবে বুধবার থেকে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে।
expand
বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে।

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি রুপার দাম ৬৬৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে নতুন দাম দাঁড়াচ্ছে

২২ ক্যারেট: ভরি ৩,৪৭৬ টাকা। ২১ ক্যারেট: ভরি ৩,৩১৩ টাকা। ১৮ ক্যারেট: ভরি ২,৮৪৬ টাকা। সনাতন পদ্ধতির রুপা: ভরি ২,১৩৫ টাকা।

সংস্থাটি জানিয়েছে, উপরোক্ত দামের সঙ্গে ৫% ভ্যাট এবং সর্বনিম্ন ৬% মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

এর আগে চলতি বছরের ৩ মে ভরিপ্রতি ৩৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছিল ২,৮১১ টাকা। চলতি বছরে এটি তৃতীয়বারের মতো রুপার দামে সমন্বয় আনা হলো—যার মধ্যে দুইবার দাম বেড়েছে এবং একবার কমেছে। গত বছরও মোট তিনবার দাম পরিবর্তন হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন