

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জীবিকার তাগিদে মাত্র দু’মাস আগে দক্ষিণ আফ্রিকায় যান ঠাকুরগাঁওয়ের তরুণ সোহান (১৮)। এর মধ্যেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারাতে হয় তাকে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গের অদূরে কেতলেহং এলাকায়। নিহত সোহান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাশীপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার কেতলেহং এলাকায় একটি মুদি দোকানে কাজ করতো সোহান। ওই দোকান মালিকের সাথে পাশের আরেক দোকান মালিকেরর দন্দ ছিল দীর্ঘ দিনের। পরে ওইদিন মাগরিবের সময় সোহান মালিকের সঙ্গেই দোকানে কাজ করছিল। এ সময় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। ঠিক তখনই আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা দোকানের দিকে তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। পরে হামলাকারীরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনার পর পরিবারের আহাজারিতে পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে, ছেলের লাশ বাংলাদেশে দ্রুত ফেরত আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।
মন্তব্য করুন