

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবিদের ভূমিধস বিজয় হয়েছে। ১১ টি পদের মধ্যে নয়টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছে।
সভাপতি পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট এবং আরেক প্রতিদ্বন্দ্বী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি এডভোকেট মো. আব্দুল বারী পেয়েছেন ৪২ ভোট।
লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পান ৯৯ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পান ৯৪ ভোট।
এছাড়াও সহ সাধারণ সম্পাদক পদে আওয়ামী পন্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী এডভোকেট সোলায়মান হক ৭৯ ভোট পেয়েছেন।
অপরদিকে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট আরাফাত হোসেন জনী, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, জেলা আইনজীবি সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ২য় তলায় বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এডভোকেট খলিলুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট মোছা.আনোয়ারা বেগম, এ্যাডভোকেট আনোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন