শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫১

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
গ্রেফতারকৃত অপরাধীরা।
expand
গ্রেফতারকৃত অপরাধীরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১০টার পর গণমাধ্যমে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র এন এম নাসিরুদ্দিন।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডিএমপি বলছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন