

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সরকারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছে, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া হবে। এর মাধ্যমে দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন এবং নির্বাচিত নেতারাই স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, গত দুই বছরে জনপ্রতিনিধিদের কেউ পলাতক ছিলেন, সব মিলিয়ে পরিস্থিতি অস্থিতিশীল ছিল। এই অবস্থায় জনসেবা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে আইনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা বা প্রতীক না রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা একটি যুগান্তকারী পদক্ষেপ। তারেক রহমানের মতো নেতা থাকার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
শেখ হাসিনার মতো নেতা থাকলে এটি সম্ভব হতো না, কারণ তখন নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে মানুষকে চাকরি হারানোসহ নানাভাবে হেনস্তার শিকার হতে হতো।
নুরুল ইসলাম মনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমি বিএনপির প্রধানমন্ত্রী না, আমি বাংলাদেশের গণমানুষের প্রধানমন্ত্রী।’
মন্তব্য করুন
