সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের যৌথ অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম
ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের যৌথ অভিযান
expand
ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের যৌথ অভিযান

ঠাকুরগাঁওয়ে ঈদকে ঘিরে কোন প্রকার অবৈধ মালামাল সরবরাহ এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেছেন তারা।

এসময় দুরপাল্লার যানবাহনসহ প্রাইভেট কার, ট্রাক থামিয়ে মালামাল চেক করার পাশাপাশি যানবাহনের কাগজপত্র যাচাই করেন দায়িত্বরতরা।

এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে দুরপাল্লায় ছেড়ে যাওয়া যাত্রীবাহি বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

চেকপোস্ট চলাকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র মোয়াদউর্ত্তীন্ন হওয়ায় প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে যৌথবাহিনী।

এ চেকপোস্ট পরিচালনা করেন ঠাকুরগাঁও (অস্থায়ী) সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট নাফি আবরার রহমান, ও ক্যাম্প সার্জেন্ট মাসুদ রানা, ট্রাফিক পুলিশের ওসি পরাগ রঞ্জন দেব, এবং সার্জেন্ট মেহেদী হাসানসহ অন্যান্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup