শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে মসজিদ নিয়ে কটূক্তি, বিএনপি নেতা বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ এএম আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম
বহিষ্কৃত বিএনপি নেতা রেজুয়ানুল হক মানিক।
expand
বহিষ্কৃত বিএনপি নেতা রেজুয়ানুল হক মানিক।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মসজিদ ও মুসল্লিদের নিয়ে কটূক্তির ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৃষ্ট তীব্র ক্ষোভ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হরিপুরের ডাংগীপাড়া ইউনিয়নে বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আসর ও মাগরিবের নামাজের বিরতি দেওয়া হলেও ইশার নামাজের সময় সভা চলতে থাকে।

এ সময় সভার আয়োজকরা স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে অনুরোধ করলে মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

পরদিন সকালে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এক যুবদল নেতা ফেসবুকে প্রতিবাদ জানালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক মানিক মন্তব্য করেন, মসজিদটিকে “জঙ্গি সংগঠনের” সঙ্গে তুলনা করে অবমাননাকর মন্তব্য করেন। তার মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আল হারামাইন মসজিদের ইমাম মো. তোফাজ্জল হোসাইন এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মসজিদে নামাজ যথাসময়েই আদায় হয়। মুসল্লিদের নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ঘটনার জেরে সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় চেয়ারম্যান শান্ত থাকার আহ্বান জানান এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এরপর বুধবার (১ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন এক বিজ্ঞপ্তির মাধ্যমে রেজুয়ানুল হক মানিককে বহিষ্কারের ঘোষণা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন