সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
শহিদুল ইসলাম
expand
শহিদুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে শহিদুল ইসলাম (শহীদ) নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ওয়ারেন্টের আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান।

সেখানে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাঁকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ধরার পর গাড়িতে ওঠার সময় শহিদুল ইসলাম অসুস্থ বোধ করেন।

দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন