

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের নিরাপত্তায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা মূলক নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ঠাকুরগাঁও সদরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়।
এই সমাবেশে জেলার ৫টি উপজেলা থেকে প্রায় কয়েক হাজার আনসার ভিডিপি মহিলা ও পুরুষ সদস্য উপস্থিত হয়। এসময় তাদের দিকনির্দেশনা দেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার, উপ-মহাপরিচালক - আব্দুল আওয়াল।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও আনসার ব্যাটিলিয়ানের পরিচালক আব্দুল্লাহ আল হাদী। এবং আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট, উপ-পরিচালক নুরুল আবছারসহ ৫ টি উপজেলার উপজেলা কর্মকর্তা, পরিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।
মন্তব্য করুন