

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠাকুরগাঁও-১ আসন। এবারের নির্বাচনে আসনটিতে চলবে ভোটের ত্রিমুখী লড়াই।
আসনটিতে ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা দক্ষিণ মহানগরের সেক্রেটারি জেনারেল মো. দেলাওয়ার হোসেন। সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মো. খাদেমুল ইসলাম এই দুই ইসলামী দলের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও- ১ আসনে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৯। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৫৩ জন। এবং নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন। তৃতীয় লিঙ্গে ভোটার ০৪ জন। আসনটিতে পুরুষের চেয়েও নারী ভোটারের সংখ্যা বেশি। তাই যেই প্রার্থী নারীদের মনযোগীয়ে নিজের প্রতিকে ভোট টানতে পারবে নির্বাচনের মাঠ তার দিকেই বলে মনে করছেন অনেকে।
ইতিমধ্যে ভোটারদের দারে দারে যাচ্ছেন প্রার্থীরা। করছেন সভা সমাবেশ, উঠান বৈঠক। ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
অন্যদিকে নির্বাচন ঘিরে সহিংসতা এরাতে তত্ত্বর জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
