

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে ঘিরে ক্যান্টনমেন্ট এলাকায় ধারণ করা একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ঘটনাটি এক মাস আগেই নিষ্পত্তি হয়ে গেছে।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, ভিডিওতে থাকা ঘটনাটি অনেক আগেই মীমাংসিত হয়। সংশ্লিষ্ট প্রার্থী দুঃখ প্রকাশ করার পর বিষয়টি আর এগোয়নি।
আইএসপিআর সূত্রে জানা গেছে, মঙ্গলবার যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, সেটি গত মাসের ৬ তারিখে ধারণ করা। এক মাস পর সেটি আবার ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য, ব্যাখ্যা ও সমালোচনা দেখা যায়। তবে আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার কয়েক দিনের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং বিষয়টি সমাধান হয়।
এ বিষয়ে বিবৃতি দিয়েছ ডা. খালিদুজ্জামান লিখেছেন, ভিডিওটি এক মাস আগের। এটি ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি ভুল বোঝাবুঝির ফল।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল, যেখান থেকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি ইতোমধ্যে সমাধান হয়েছে। তারপরও একটি স্বার্থান্বেষী মহল এই মীমাংসিত ইস্যুকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এমন ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।’
মন্তব্য করুন

