রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র ঘূর্ণিঝড়ের আভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দেশের কোথাও কোথাও চার থেকে আট দিন বজ্রবৃষ্টি/বজ্র, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে।

সোমবার (২ ফেব্রুয়ারি) তিন মাসের (ফেব্রুয়ারি থেকে এপ্রিল) দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জানান, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও জানা যায়, এপ্রিলের শেষার্ধে দেশে তিন থেকে পাঁচটি মৃদু (৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র (৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন