শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) উপজেলার পূর্ব-দক্ষিণ পাশে অবস্থিত বারোখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গোলাপী বেগম মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী গ্রামের আব্দুল কাদের মিয়ার স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে গোলাপী বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এর পর থেকে তার খোঁজ মেলেনি। রবিবার সকালে থানার পাশের বাসিন্দারা খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় তার হাত পা বাঁধা ছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘গোলাপী বেগম তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ বের করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন