শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে ফরহাদ ইকবালের লিফলেট বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৪৩ পিএম
ফরহাদ ইকবালের লিফলেট বিতরণ
expand
ফরহাদ ইকবালের লিফলেট বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি'র লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্নস্থানে প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করে। এরপর শহীদ মিনারে এসে শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।

এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন