

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলের ডিসি লেককে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। এই লেকে মাছ চাষ করা হবে, যার সুফল পাবে সাধারণ জনগণ। পাশাপাশি ডিসি লেককে উন্নত মানের একটি মিনি পর্যটন কেন্দ্রে রূপান্তর করারও ঘোষণা দেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিসি লেকের কচুরিপানা পরিস্কার কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করার চেষ্টা করবো। চরাঞ্চলে যমুনা তীরবর্তী এলাকায় একটি বৃহৎ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে যাহার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পর্যটন চেয়ারম্যান ইতোমধ্যে এলাকা পরিদর্শন করে গেছেন। যতক্ষণ পর্যন্ত সফল না হই আমরা কাজ করে যাবো। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।