

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া এলাকায় এক স্কুল শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হওয়ায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটে।
নিহত শিক্ষার্থী নওরীন নাগরপুর বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নাগরপুর থেকে ঢাকাগানী এস বি লিংক বাসটি ঢাকা যাওয়ার পথে রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছাইলে রাস্তা দিয়ো হেঁটে যাওয়া শিক্ষার্থী নওরিনকে সজোড়ে ধাক্কা দেয়।
পরে ঘটনাস্থলে নওরিন মারা যায়।এরপর জনতা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘাতক বাস চালক ধামরাই এলাকার রুহুল আমিনের ছেলে রাজু মিয়া আটক রয়েছে।
মন্তব্য করুন