বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা ভ্রমনে এসে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৪:৪২ এএম
ছবি: এনপিবি নিউজ
expand

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমনে এসে বংশাই নদীতে গোসল করতে নেমে ইসমাইল হোসেন (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকাল আনুমানিক ৪ টার সময় নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া ওই কিশোরের বাড়ি গাজীপুর জেলার কোনাবাড়ি থানার আমবাগ এলাকায়।সে ওই এলাকার মুফতি খান ইব্রাহিম খলিলের ছেলে।

ভ্রমনকারীদের তথ্যমতে,গাজীপুরের কোনাবাড়ি বাগিয়া নদীর ঘাট হতে ৭০/৮০ জন লোক নিয়ে নৌকা ভ্রমণে এসেছে হাটুভাঙ্গা বংশাই নদীতে।এখানে এসে রান্না করেছে,অপরদিকে অনেকেই ফুটবল খেলেছে।পরে গোসল করতে নেমে মোঃ ইসমাইল হোসেন নামের ওই কিশোর নিখোঁজ হন।তাকে আর খুঁজে পাওয়া যায় নি।ইসমাইল হোসেন একজন কোরআনের হাফেজ।সে মাওলানা পড়াশোনা করিতেছে।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের টিম ও ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে খুঁজতেছে।প্রায় দেড় ঘন্টা ধরে খোঁজার পরও নিখোঁজ হওয়া কিশোরের কোন খোজ মেলেনি।

ফায়ার সার্ভিস মির্জাপুর ইউনিটের কর্মকর্তা মেহেদী হাসান ও ডুবুরি দলের প্রধান মোস্তফা কামাল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা খুঁজাখুঁজি করেও পাইনি।আজ সন্ধ্যা হয়ে গেছে,তাই আগামীকাল আবার খুঁজার চেষ্টা করব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank