শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম
আর্মি মেডিকেল কোর রিক্রুট ব্যাচ-৮২ এর কুচকাওয়াজ প্যারেডে অনুষ্ঠিত
expand
আর্মি মেডিকেল কোর রিক্রুট ব্যাচ-৮২ এর কুচকাওয়াজ প্যারেডে অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ৮২তম রিক্রুট ব্যাচ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান বুধবার সকালে টাঙ্গাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার।

প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশে বলেন,দেশপ্রেম, শৃঙ্খলা ও সততা সেনাবাহিনীর মূল ভিত্তি। আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশের সেবা ও কল্যাণে কাজ করতে হবে।

তিনি নবীন সৈনিকদের অভিনন্দন জানিয়ে বলেন, আর্মি মেডিকেল কোরে যোগ দিয়ে তারা মানবতার সেবায় নতুন অধ্যায়ের সূচনা করল। দেশের প্রয়োজনে তারা যেন সর্বদা প্রস্তুত থাকে, সেই আহ্বান জানান তিনি।

এই রিক্রুট ব্যাচে মোট ৫৬৫ জন নবীন সৈনিক যোগদান করেন। অনুষ্ঠানে নবীন সৈনিকদের কুচকাওয়াজ, শপথ গ্রহণ ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোয়াচ্ছেক আহমদ, এফসিপিএস, ডিডিভি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন