শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে টাঙ্গাইলের যমুনা গোলচত্বর এলাকায় যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকেই শতাধিক মানুষ মহাসড়কে জড়ো হতে শুরু করেন।

বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে নেমে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় রাখার দাবিতে স্লোগান দেন।

এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা ভোগান্তি ডেকে আনে যাত্রীদের মধ্যে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন তারা।

ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই দাবির বিষয় প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন