

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে। গাছ মানুষকে অক্সিজেন দেয়। সেজন্য গাছ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শনিবার (১৩ জুন) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের একটি ঐতিহ্য সবুজ-শ্যামল বাংলাদেশ। সেই সবুজায়ন করা এবং পরিবেশের যাতে ভারসাম্য ঠিক থাকে এই জন্য এ কর্মসূচি। টাঙ্গাইলে প্রায় ৪০ লাখ গাছ আমরা রোপণ করবো।’
দুপুরে সারাদেশের ন্যায় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন। তারই অংশ হিসেবে মূলত এ বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা ফলজ, ওষুধিসহ সব ধরনের গাছ বৃক্ষরোপণ করছি।’
এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, প্রমুখ উপস্থিত ছিলেন।
