বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম
ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী
expand
ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

টাঙ্গাইলের ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। বুধবার (৩ মে) সকাল ৮ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর উত্তরপাড়া কালো সড়ক সংলগ্ন যমুনা তীরবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে স্থানীয়রা ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে তাদেরকে পুলিশ সোপর্দ করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরী রাম দা, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- গাজীপুর জেলার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২১), মৃত আব্দুর খালেকের ছেলে মোঃ সাগর (৩০), টাঙ্গাইলের সদর উপজেলার আজম আলীর ছেলে মোঃ হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মোঃ আজিজুলের ছেলে মোঃ মিলন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীতে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, আটককৃত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন