শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র) ২২তম ব্যাচের বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি ড. এইচ. এম. কামরুজ্জামান, পুলিশ সুপার (ট্রেনিং) এ. এফ. এম. আল কিবরিয়া প্রমুখ। এছাড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

এবারের ২২তম ব্যাচে মোট প্রশিক্ষণার্থী ছিলেন ২৭৬ জন।

প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম বলেন, “বিশ্বায়নের প্রভাব ও প্রযুক্তির অপব্যবহারের কারণে প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। তাই যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী শনাক্তকরণ ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে একজন সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মানবাধিকার রক্ষা করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্রতী হতে হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন